বগুড়ার শেরপুর উপজেলা শহরের ধুনটমোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন চার রিকশা চালক।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধা র করে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থ চার রিকশা চালক হলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের জামাল উদ্দিন সেখের ছেলে রঞ্জু মিয়া, একই গ্রামের ফিজার, ভানুডাঙা গ্রামের মো. হবি ও সোবহান ।

স্থানীয় ব্যবসায়ী শরীফ আহমেদ জানান, মঙ্গলবার ঢাকার জয়দেবপুর থেকে একটি মালবাহী ট্রাকে করে শেরপুরে আসেন তিনিসহ আরও সাত রিকশাচালক। পথে অজ্ঞান অবস্থায় তাদের ফেলে রেখে ট্রাকটি চলে যায়।

সকালে তাদেরকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলে জানান তিনি।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) টিপু সুলতান জানান, এ ধরনের ঘটনা তাদের জানা নেই।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই