রাজধানীর শাহবাগ থানাধীন পল্টন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ মার্চ) রাত ১১টার দিকে বৃষ্টির মধ্যে রাস্তার ওপর ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এমবি





