মেহেরপুর সদরসহ তিন উপজেলায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১১ আসমিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই ১১জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে গাংনী থানা পুলিশ ৬ জন, মেহেরপুর সদর থানায় ৪ ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করেছে।
মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আসামিদের মধ্যে জিআর মামলার ২ জন, সিআর মামলার ২, নিয়মিত মামলায় ১ ও মোবাইল কোর্টের মাধ্যমে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গ্রেফতার হওয়াদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমকে





