সিলেটের দক্ষিণ সুরমায় একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূর আনন্দ পরিবহনের একটি বাস ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়ে।
তিনি জানান, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক কিশোরী, এক নারী ও দুই পুরুষ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএ





