দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ এবং হরতাল ও অবরোধ সর্মথনে ছাত্রদল কেন্দীয় সহ সভাপতি আলমগীর হাসান সোহান এর নেতৃত্বে বকশি বাজারে মিছিল করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার সকাল ৮.০০ টায় বকশিবাজার মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছালে পুলিশি ধাওয়ায় ছত্রভংগ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দীয় সংসদের অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, মোঃ ইমরান হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

ইআর