কুমিল্লায় আগুনে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কয়েকজন ব্যবসায়ী জানান, ভোরে কংশনগরের মধ্য বাজারের বৈশাখী হোটেলে আগুন লাগে। পরে তা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, খবর পেয়ে কুমিল্লা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানান তিনি।
এআই





