করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬২ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় ১০ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন এবং রংপুরে একজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৫২টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৩১ হাজার ৭৯২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার পাঁচ দশমিক ৫৭ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
মৃত ৭ হাজার ৬২ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৯৬৩ (৭৫ দশমিক ৮৫ শতাংশ )এবং নারী একহাজার ৮৯৯ জন (২৪ দশমিক ১৫ শতাংশ)।
এমবি





