আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসন থেকে আওয়ামীলগের মনোনয়ন পেলেন বর্তমান সাংসদ ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ির প্রায় এক ডজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এই নিয়ে টানা ২য় বারের মতো দলীয় মনোনয়ন পেলেন তিনি।
এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, জেলা সহ-সভাপতি কংজরী চৌধুরী, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, তরুন আওয়ামীলীগ নেতা ও ক্রীড়া সংগঠক জুয়েল চাকমা এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ভবেশ্বর রোয়াজা নিকি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
আ ব/এএস





