শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯১ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মতিঝিলে ৪৮ জন, গুলশানে ৪৫ জন, রমনায় ৩৬ জন এবং লালবাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি চার্জারে থাকা ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি চাকু, একটি কাঁচি ও একটি ব্লেডের অংশবিশেষও উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, অভিযানে পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস