রাজধানীর উত্তর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় শাহ আলী (২৫) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী গ্রামীণ পরিবহনের হেলপার ছিলেন।
নিহতের স্বজন এরশাদ মিয়া জানান, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে শাহ আলী।
এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
জেএ





