ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ (০৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঢাকা মেডিক্যালের পুরাতন ভবনের জরুরি বিভাগে দ্বিতীয় তলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

এমবি