রাজধানীর শ্যামপুরে ট্রাক চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক শ্রমিক। প্রাথমিক হতাহতদের পরিচয় জানা যায়নি। শনিবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোরে ওই এলাকার ধোলাইপড়া রোডে সরকার পেট্রোল পাম্পের সামনে বালুবাহী একটি ট্রাকের চাকার হাওয়া চলে যায়। ট্রাকে থাকা ৩ শ্রমিক তা মেরামতের কাজ করছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই শ্রমিককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সেখানে আরেক শ্রমিকের মৃত্যু হয়।

এমএনজে