কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার আজিজনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নাথ পাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৬) ও একই গ্রামের ক্ষীর মোহন নাথের ছেলে শিপন নাথ (৩০)।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে তেলবাহী একটি ট্রাক কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি আজিজনগরের নুর আয়েশার টেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সরাসরি ট্রাকের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।
নিহত দুই যুবকের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। গাড়িটি হারবাং হাইওয়ে পুলিশ জব্দ করেছে বলে জানান এসআই।
এমবি





