আগামিকাল থেকে খালেদা জিয়া যেন কোন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় না নামতে পারেন। এজন্য ডিএমপি, সিএমপি ও রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার এই সংক্রান্ত চিঠি পাঠায় নির্বাচন কমিশন সচিবালয়। আগামী কাল থেকেই যাতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই নির্দেশ দেয়া হয় চিঠিতে।
উল্লেখ্য, গতকাল আওয়ামী লীগ সমর্থিত ‘সহস্র নাগরিক কমিটি' এর পক্ষ থেকে খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নির্বাচনি প্রচারনায় অংশ গ্রহন করলে জনজীবনে নিরাপত্তা বিঘ্ন হচ্ছে এই মর্মে অভিযোগ করা হয়, । তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সংক্রান্ত চিঠি ইস্যু করলো।
এআই/





