সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
অন্যান্য বছরের ন্যায় এবারও সারাদেশে বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত কল্পে সকল র্যাব সদস্য মোতায়েন থাকবে।
র্যাব হেডকোয়াটার প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অগ্রীম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যেই র্যাবের সাদা পোষাকধারী নিরাপত্তা দল কর্তৃক গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে র্যাব এর পোষাকধারী নিরাপত্তা দল মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।
এছাড়া র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও র্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে বিভিন্ন পূজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রম পরিচালনা করবে।
ব্যাটলিয়ন/ক্যাম্প সমূহ নিয়ন্ত্রণ কক্ষ খুলে স্থানীয় পূজা কমিটির জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে ঢাকাসহ সারা দেশে সার্বক্ষণিক মনিটরিং ওযোগাযোগ রক্ষা করছে বলে জানানো হয়।
শহরে প্রবেশ/বাহির পথসমূহসহ গুরুত্বপূর্ণ স্থানে পেট্রোল জোরদার করার পাশাপাশি মোবাইল চেকপয়েন্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা এবং স্থানভেদে মোটরসাইকেল টহল/পায়ে চলা টহল দল নিয়োগ করা হয়েছে।
এছাড়াও যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধকল্পে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নে বিশেষ ষ্ট্রাইকিং রির্জাভ ফোর্স সার্বক্ষণিকভাবে ষ্ট্যান্ডবাই থাকবে।
প্রতিমা বিসর্জনের দিন রাস্তা, জলাশয়, খাল ও নদী ঘাট সমূহে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও নৌ টহল অব্যাহত থাকবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। এ ছাড়াও সদর দপ্তর কর্তৃক সার্বক্ষনিক বিষয়গুলো মনিটর করা হচ্ছে বলেও জানানো হয়।
ঢাকা, জেইউ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





