কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো: সাদেক (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
আজ (০৭ মে) বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলায় পালংখালীর রহমতেরবিল সীমান্তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মো: সাদেক বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় মো: সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো: সাদেক নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এমবি





