জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামে ট্রাক চাপায় নাজমুল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা ও জয়পুরহাট নূরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়রা জানান, সকালে তিনি জয়পুরহাট থেকে মোটরসাইকেলে মহাদেবপুর যাচ্ছিলেন এমন সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

জয়পুরহাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি