বেনাপোল কোম্পানি সদরে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বেনাপোল চেকপোষ্ট হয়ে ভারতের বিভিন্ন পদ মর্যদার ২০ সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার সময় ভারতীয় প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে নোম্যান্সল্যান্ডে পৌছালে প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান, ৪৯ বিজিবির যশোর এর অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম।

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর উচ্চ পর্যায়ের বিভিন্ন পদমার্যাদার নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন। অপরদিকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কোলকাতা সেক্টর কমান্ডার শ্রী মৃদুল সেনোয়াল ।

বেনাপোল কোম্পানি সদরে বেলা সাড়ে ১১ টায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। আলোচানায় দু-দেশের সৌহার্দ্য বন্ধুত্ব ভ্রাতৃত্ব বজায় রেখে সীমান্তে হত্যা, মানব পাচার, অস্ত্র মাদক নিয়ন্ত্রন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে যাতে কোন ভাবে সীমান্তে হত্যাকান্ড না ঘটে, অবৈধ অস্ত্র মানব পাচার এবং মাদকদ্রব্য পাচার না হয় সে বিষয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কে আশ্বস্থ করা হয়।

নাসির/এমএনজে