রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষর রয়েছে। এটি ১১ আগস্ট স্বাক্ষরিত এবং ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে জুলাইয়ে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত এবং ১৪৬ জন আহত হয়েছেন।
ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন, রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন, ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন, বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন এবং সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
বিআরটিএর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, মোটরসাইকেল ১২৪টি, বাস বা মিনিবাস ১০৬টি এবং সিএনজিচালিত অটোরিকশা ৫৭টি।
যানবাহনভিত্তিক প্রাণহানির হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়েছেন। ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন এবং সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯১ জন।
বিআরটিএ জানিয়েছে, সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে মাসিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এস