মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে মাগুরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, মাগুরার সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের দিঘলকান্দি সুইজগেট এলাকা থেকে ডাকাতি করে পালানোর সময় একই ইউনিয়নের মনিরামপুর বাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য জান্নাত হোসেন (২৪)ও আব্দুর রহিম (২২) নামে ডাকাতির মালামালসহ আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে স্বর্নালংকার, দুইটি মোবাইলফোন, ঘড়ি, নগদ অর্থ ও একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতিরকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি পাওয়া যায। আটককৃত ডাকাতদের বাড়ী রাঙামাটি জেলায় বলে জানা গেছে।
জয়নাল আবেদীন জানান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানের দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ আমি এ অভিযান পরিচালনা করি। এ ঘটনায় মাগুরা সদর থানায় ১টি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৯ তাং ১৯/৬/২০২০ইং
সাইফুল্লাহ/এমবি





