তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টায় জেলার সদরদক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা শফিউল্লাহ সবু (৩৫) শিবপুর গ্রামের হারুণ আহম্মেদের ছেলে এবং বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহম্মেদের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবলীগ নেতা শফিউল্লাহ’র এক ঘনিষ্ট বন্ধুকে কিছু দিন পূর্বে একই গ্রামের জলিল ও শিবপুর গ্রামের সরদার আবদুল বাকের মারধর করে। নিহত শফিউল্লাহ ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে গ্রাম সরদার আবদুল বারেক, জলিল, জলিলের স্ত্রী ও তার ছোট ভাই মিলে দেশীয় অস্ত্র দা, বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সবুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা সদরদক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যার সঠিক কারণ আমি এখনও জানতে পারিনি। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমবিএইচ