রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমসহ ৫৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আল এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে বুধবার দুপুরে ৫৮ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৩১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী, ২৩ জন অন্য মামলার আসামি ও মাদকসেবী রয়েছে।
রাজশাহী মহানগরীর চার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।
এমবি





