সিলেটে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫৭ মিনিটে সিলেট ও এর আশপাশ এলাকায় এটি অনুভূত হয়।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সিলেটের আবহাওয়া ব্যুরো এ তথ্য জানায়।
তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পটির উৎপত্তিস্থল জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





