রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ির সামনে ছয় একর জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আমিরুজ্জামানের উপস্থিতিতে ছিলেন।
কুমারখালী উপজেলার ভূমি কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ২১আগস্ট বৃহস্পতিবার সকালে অভিযান শুরু হয়েছে।
ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ৪০০ জন শ্রমিককে এ উচ্ছেদের কাজে নিয়োজিত করা হয়েছে।
এ ব্যাপারে কুমারখালী উপজেলার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ১৯৯৯-২০০০ সালে এ জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে একজন দখলদার মামলা করেছিলেন।
সম্প্রতি আদালত সরকারের পক্ষে রায়ে দিয়ে এখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে। এখান থেকে ২৮টি দোকান, দু'টি বাড়ি ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে বলেও নিশ্চত করেন তিনি।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ, এসআর





