রাজধানীর পল্লবীতে ঈদের আগের রাতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

রোববার সুরত আলী (৬৮) ও তার মেয়ে আলেয়া বেগম(২৫) মারা যায়। এর আগে শনিবার দুপুরে মিলি নামে সাড়ে চার বছরের এক শিশু মারা যায়। নিহত মিলি আলেয়ার মেয়ে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাতে মিরপুর-১২ নম্বরের পল্লবী ই ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে মোশারফ হোসেনের বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে।

তখন দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তারা হলেন, বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান, ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু, ভাড়াটিয়া সুরত আলী, সুরতের স্ত্রী বেদানা বেগম, তাদের মেয়ে আলেয়া, আলেয়ার মেয়ে মিলি, সুরতের ছেলে রাব্বি ও তার স্ত্রী লাবনী।

জেড