রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্প বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদনের রায় আজ ঘোষণা করা হলো। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাইমা হায়দার ও কাজী রেজা-উল হক।

২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্ট ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন। ২০১৫ সালে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আশিয়ান সিটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক একটি আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বিস্তারিত আসছে...

 

এমবিএইচ