রাজশাহীতে ২টি বেকারী কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী বিএসটিআই নগরীর বিসিক শিল্পএলাকায় অভিযান চালায়। এসময় রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম এ অর্থদণ্ডাদেশ দেন।

পরে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে তৈরী পাউরুটি, বিস্কুট, লাচ্ছা সেমাই মজুদের দায়ে মেসার্স বিশাল ফুড ইন্ডাস্ট্রিজকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরীর দায়ে মেসার্স মর্ডান ফুড প্রডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ