মায়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গোস্বামী এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে জানিয়েছে তারা আর কোনো রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দেবে না।
কিন্তু আন্তর্জাতিক প্রথা অনুযায়ী, বাংলাদেশ নির্যাতিত রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়ার ব্যাপারে অস্বীকার করতে পারে না।
এমবি





