২০ দলীয় জোটের ডাকা ২য় দফায় টানা ৩৬ ঘন্টা হরতালের শেষ দিনে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তেজগাঁও কলেজ সংলগ্ন ইন্দিরা রোডে এই মিছিল ও পিকেটিং করে শিবির নেতাকর্মীরা। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টাও চালায়।
মহানগরী কলেজ সম্পাদক ও মহানগরী ফাউন্ডেশন সম্পাদকের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে টেকনিক্যাল কলেজ সভাপতি, তেজগাঁও থানা সেক্রেটারি, তেজগাঁও কলেজ সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





