চট্টগ্রামের বিভিন্ন থানায় রোববার রাতভর আভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, রোববার রাতে মিরসরাই, সীতাকুণ্ড, পটিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে বিএনপি কর্মী ৫, জামায়াত ৭ ও শিবিরের একজন কর্মী রয়েছে বলে জানান নাঈমুল হাসান।
এআর





