বগুড়া সদর উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মনি (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কের উপজেলার চৌমহুনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির মামা পলাশ সরকার (১৯) গুরুতর আহত হয়েছে।

নিহত মনি সদর উপজেলার নামুজা নাথপাড়া গ্রামের নিত্য সরকারের ছেলে। আহত পলাশ সরকার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ সরকার তার ভাগিনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিলো। এ সময় দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনির মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

এমবি