রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলাবাহিনীর ৪ সদস্য আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টায় খিলক্ষেত বাজারের ৮তলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন (৩২), আনসার সদস্য মোহাম্মদ মনসুর আলী (৪০) ও রিকশাচালক আব্দুল লতিফ (৪২) সহ ৪জন আহত হন।
আহত এএসআই কামাল জানান, রাত ১১টায় দিকে খিলক্ষেত বাজারের ৮তলার সামনে ডিউটিতে ছিলাম। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশকয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

খিলক্ষেত থানার উপপরিদর্শ (এসআই) ইসরাইল হোসেন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বলেও পুলিশের একটি সূত্রে জানা গেছে।

এমআর