করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মনজুরে মওলা।
আজ (২০ ডিসেম্বর) রোববার বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ০৫ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পর মনজুরে মাওলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা দিকে তিনি মারা যান ৷
মনজুরে মওলার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি৷
মনজুরে মওলা পেশা জীবনে ছিলেন আমলা৷ আশির দশকের শুরুর দিকে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তার মেয়াদকালেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা৷
এমবি





