ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে তিন হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে তাদের আটক করে।

আটককৃতরা কক্সবাজার জেলার পেকুরা থানার টেশপাড়া গ্রামের মৃত মোজারের ছেলে কালু মিয়া (২২) ও নড়াইল জেলার নড়াগাতি থানার টোনা গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব মিয়া (২৭)।

পুলিশ জানায়, দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে একটি পিকআপ ভ্যানে (চট্ট-মেট্রো-ন-১১-৪২৬১) তল্লাশি চালানো হয়। এ সময় তিন হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত দুইজনকে পিকআপ ভ্যানসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এমবি