বাংলাদেশের ৬৪টি জেলায় সফর করবেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এরই অংশ হিসেবে সোমবার থেকে ৫ দিনের সফরে যাচ্ছেন বরিশাল বিভাগের ৬ জেলা- বরিশাল সদর, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা জেলা।
রোববার আমেরিকান দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মজিনার সাথে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএস-এআইডি) বাংলাদেশ মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কিও এ সফরে যাবেন বলে জানা গেছে।
সফরকালে মজীনা ও ইয়ানিনা ইউএস-এআইডি পরিচালিত ওয়াশ (ওয়াটার, সেনিটেশন ও হাইজিন), মৎস্য খামার প্রকল্প, নব-জীবন কমিউনিটি এবং সবজি খামারসহ বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় নাগরিক সমাজের নেতৃর্বৃন্দসহ সরকারী কর্মকর্তা ও পুলিশের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।
ঢাকা, ২৩ ফেব্রুয়ারী(টাইমনিউজবিডি.কম) // এনএস





