২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধের সমর্থনে রাজধানরি মালিবাগে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে রমনা জামায়াত।
আজ মঙ্গলবার সকাল ৮টায় মালিবাগ রেলগেট এলাকায় এ বিক্ষোভ ও পিকেটিং করে তারা।
এতে উপস্থিত ছিলেন- জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, থানা জামায়াতের সেক্রেটারী এম জে রহমান, কর্মপরিষদ সদস্য এম আলী, আতাউর রহমান সরকার, শিবিরনেতাআনিসুর রহমান, জামায়াত নেতা মোজাম্মোল হক প্রমুখ।
এমকে





