গাজীপুরে আফরোজ স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্ডিং মেশিন ও তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কেউ আহত হয়নি।

মহানগরের পশ্চিম ভুরুলিয়া এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহীন আলম জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়ে তা তুলার গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নেভায়।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। কারখানার কার্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমকে