রাজশাহী মহানগরীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মহানগরীর চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ৬৩ জনের মধ্যে ৩২ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই





