গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের করে তিন জনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহঃ রাশেদুল হক প্রধান মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।
জানা যায়, দণ্ডিতরা কঞ্চিবাড়ি গ্রামে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রম্যমাণ আদালত অভিযান চালিয়ে উক্ত গ্রামের মৃত আলহাজ্ব নুরুল হকের ছেলে মুকুল মিয়াসহ তিন জনকে আটক করে তাদের জরিমানা করেন।
কেএইচ





