ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নারায়ণপুরে আট দিনব্যাপী রাসলীলা উৎসব শুরু হয়েছে।

শুক্রবার রাতে নারায়ণপুর বিল কাজুলীর পাড়ে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি। সভাপতিত্ব করেন রাসলীলা উদ্যাপন কমিটির সভাপতি দিবোদাস বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, কামরুজ্জামান পিন্টু, এসএ টিভি ও দৈনিক বণিক বার্তার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক বীরদর্পণ পত্রিকার চিফ রিপোর্টার সোহাগ আলী, নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম রহমান, চেয়ারম্যান পত্নি জেসমিন আক্তার চুমকি, কাজল কান্তি বিশ্বাস, ওহিদুল আলম খোকন, আব্দুর রশিদ, প্রতীক বিশ্বাস চয়ন।

অনুষ্ঠান পরিচালনা করেন যোগেন্দ্রনাথ বিশ্বাস। রাসলীলা উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। মেলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেআই