পাঁচ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবহন শ্রমিকদের ডাকা র্ধমঘট প্রত্যাহারে সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডলের আহ্বাবনে সাড়া দেয়নি পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

সিএমপির পক্ষ থেকে রোববার বিকাল ৪টার মধ্য ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে শ্রমিকদের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলা হয়েছে। তবে কমিশনারের সঙ্গে বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী।

সিএমপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতাদের ৫ দফা দাবির প্রতি সমর্থন দিয়ে তা বাস্তবায়নে আশ্বাস দেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৪টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও এতে জানানো হয়।

তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী  বলেন, ‘আমরা পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছি, তবে ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত কিংবা আশ্বাস প্রদান করিনি। বিকালে ৪টার পর আমাদের নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ঘোষণা না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’

এরআগে রোবাবর ভোর থেকে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে বৃহত্তর চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা। শ্রমকিদের বাধা ও যানবাহন ভাঙচুররে কারণে নগরী ও জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় চরম র্দুভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

জেআই