রাজধানীর উত্তর বাড্ডায় অবস্থিত সুবাস্তু নজর ভ্যালী টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গবার দুপুর ১২টা ৫৮ মিনিটে মার্কেটের ১০ তলায় আগুন লেগেছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনিরুজ্জামান বলেন, ১২টা ৫৮ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান এই অফিসার।
এমআর/ইআর





