গাজীপুরের ভোগরার পূর্ব পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে ২০টি হাত বোমা ও ৩টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ফরিদ উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বাড়ির মালিক ফরিদ উদ্দীন ও ম্যানেজার মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসএম





