চাদঁপুরে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর নিজ বাড়িতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির হাতে ফুলের মালা তুলে দিয়ে জাতীয় পার্টির নেতা কর্মীরা যোগদান করেন।

এ সময় মায়া বলেন, বর্তমান সরকার দেশ উন্নয়নের সরকার। সারা বাংলাদেশেই উন্নয়ন হচ্ছে। আওয়ামীলীগের এ উন্নয়ন দেখে সাধারন মানুষ খুশি। আর তা দেখে বিভিন্ন দলের নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চলেছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্নের পথে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে শিক্ষার হার বেড়েছে, বেকারত্ব কমেছে, দেশের উন্নয়ন হয়েছে এবং ভবিষতেও হবে।

মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আএয়ামী লীগ নেতা আবুবকর ছিদ্দিক খোকনের নেতৃত্বে মায়া চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দুলাল সরকার, সাবেক ছাত্র নেতা আলমগীর সরকার, জাপা নেতা হাজী অলি উল্লাহ প্রধান ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু, কাজল মেম্বার, যুবদল জসিম উদ্দিন সরকান, আবুল কালাম, ওমর ফারুক, মমিনুল হক, অঞ্জন সরকার, রাসেল, কামরুল হাসান, প্রশান্ত সরকার, আশিকুর রহমান, হেদায়েত উল্লাহ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন জাকের পার্টির নেতা হেদায়েত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, আ'লীগের জাতীয় পরিষদ সদস্য এটিএম রিয়াজউদ্দিন মানিক, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার ও শাহজাহান প্রধান, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, মতলব উত্তর উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার।

ইআর