বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত বিষয়, সীমান্তে চোরাচালানসহ নানা বিষয়ে আলোচনা করতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বসছে।
বুধবার (৭ আগস্ট)এ বৈঠক বসছে দু’দেশ।
বৈঠকে অংশ নিতে এরই মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন অমিত শাহ। তার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।
বৈঠকের বিষয়ে সরকারি বার্তা সংস্থা বাসস এর এক প্রতিবেদনে জানা গেছে, সীমান্তে চোরাচালান, সীমান্তে পাচার, সন্ত্রাসবাদ মোকাবেলা, জাল মুদ্রা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সফরে উভয় দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা বৈঠকে আলোচনাও করতে পারেন।
এর আগে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কে রেড্ডি এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী।
এসএম





