চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ লাভলু (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার রাতে দক্ষিণ পাহাড়তলী বরিশাল কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

হাটহাজারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ ইসমাঈল জানান, মাদক ব্যবসার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাত ১টার দিকে লাভলুকে কুপিয়ে হত্যা করে। লাভলু নিজেও একটি হত্যামামলার আসামি ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার লোকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে থানায় সোপর্দ করেছে। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ