রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জামায়াতের সেক্রেটারি আনোয়ার জাহিদকে (৩৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী হাট থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার জাহিদ উপজেলার বিয়ানাবোনা গ্রামের হারুণ-অর-রশিদের ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার রাজাবাড়ী হাট থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় দায়েরকৃত ছয়টি মামলা রয়েছে।
ওসি আবু ফরহাদ আরও জানান, সম্প্রতি তিনি এলাকায় ফিরেছেন, এমন খবরের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে আনোয়ার জাহিদকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
এমকে





