চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির নেতা এস কে সিকদার বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার শুরু করেছে।
তিনি আরও বলেন দিন দুপুরে বিরোধী দলের নিরপরাধ মানুষ গুম ও হত্যার মহোৎসবে মেতেছে। তারা সন্ত্রাসী কায়দায় বিরোধী মতের গণতান্ত্রিক কার্যক্রম নস্যাৎ করতেই মেধাবী ছাত্রদের দিন-দুপুরে গুম, খুন করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ভিন্ন দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন বেঁচে নিয়েছে।সরকারী দলের নেতা-কর্মীরা নিজেদের লোকদের হত্যা সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকান্ড চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাতে কোন রকম হস্তক্ষেপ না করে উল্টো তাদের পক্ষে সাফাই গাইছে।
দেশের যেখানে সেখানে জামায়াত-শিবির সহ বিরোধী মতের নেতা কর্মীর লাশ পাওয়া এখন নৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের বর্বর হত্যাকান্ড স্বাধীনতা পরবর্তী গঠিত রক্ষী বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তাদের অত্যাচারে দেশের মানুষ বাড়ি ঘরে থাকতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে। নিজ দায়িত্ব ভুলে আইন শৃঙ্খলা বাহিনীর এহেন জঘণ্য কর্ম তাদেরকে আওয়ামী ভাড়াটে বাহিনীতে পরিণত করেছে। ক্ষমতান্ধ বাকশালী সরকার দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে !
তিনি অবিলম্বে আটককৃত ঝিনাইদহ জেলা কালিগঞ্জ পৌরসভা শিবিরের ২ নেতাকে আদালতে হাজির করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।
ঝিনাইদহ জেলা কালিগঞ্জ পৌর শিবির সভাপতি আবু জর গিফারী ও শামীম হোসেনকে প্রকাশ্যে আটকের পর আইন শৃঙ্খলা বাহিনী গুম করে রাখার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর লালদিঘী এলাকা থেকে শুরু হওয়া মিছিলে শিবির নেতা রাশেদুল ইসলাম, সালাম সিদ্দিক, আবু আব্দুল্লাহ, সালেহ রায়হান, কামাল কুতুবী, কুতুব আহমেদ প্রমুখ নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তারা বলেন জনগণের মৌলিক অধিকার হরণ করে অবৈধ ফ্যাসিবাদী সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতেই মানুষ গুম, খুন করার মতো জঘণ্য কাজ করছে অভিযোগ করে খুনি আওয়ামী সরকারের এভাবে মানুষ হত্যা করে ক্ষমতার মসনদ ধরে রাখার স্বাদ দেশপ্রেমিক জনগণ রুখে দিতে বাধ্য হবে বলে জানান ।
এম আর





