মিয়ানমার থেকে ফেরত আনা ১৫০ জন বাংলাদেশীর মধ্যে ১৪৬ জনকে আজ তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

 কক্সবাজার জেলা প্রশাসক জানান, বাকী ৪ জনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে এই চারজনের মধ্যে দু'জন রোহিঙ্গা ও দু'জন মানবপাচারের সাথে জড়িত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 ফেরত আনা বাংলাদেশীদের মধ্যে ২৪ জনের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

এই ২৪ জন শিশুকে রেডক্রিসেন্টের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 সাগর থেকে উদ্ধার হওয়া নাগরিকদের মধ্যে থেকে ১৫০ জন বাংলাদেশিকে শনাক্ত করে গত সোমবার তাদের বাংলাদেশে ফিরিয়ে আনে বিজিবি।

ফিরিয়ে আনার পর এদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও দুইজন মানবপাচারের সাথে জড়িত দালাল বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। সূত্র বিবিসি বাংলা।

জেআই