গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মতিয়ার রহমান (৫০) ও তার স্ত্রী আছমা বেগম (৩৫) নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের কাশেম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে মতিয়ার রহমান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে গাইবান্ধায় যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ঘাতক ট্রাকটি মিঠাপুকুর উপজেলার বৈরাতিরহাট পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আটক করা হয়েছে।
জেডআই





